খড়গ্রামে গভীর রাতে পুলিশের হানা—পরিত্যক্ত ঘরে চলছিল জুয়ার আসর, গ্রেফতার ২

Spread the love

👉 গতকাল রাত্রিতে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে খড়গ্রাম থানার অন্তর্গত শংকরপুর দক্ষিণপাড়া মাঠ সংলগ্ন একটি পরিত্যক্ত ঘরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে লক্ষ্য করা যায় যে, সেখানে কয়েকজন ব্যক্তি অবৈধভাবে জুয়ার আসর বসিয়েছে। তাৎক্ষণিক রেড পরিচালনা করে জুয়া খেলারত অবস্থায় দু’জন ব্যক্তিকে আটক করা সম্ভব হয়, তবে বাকিরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। ধৃতদের কাছ থেকে ৭,০২০/- (সাত হাজার কুড়ি টাকা) নগদ অর্থ ও জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে আইনানুগভাবে জব্দ করা হয়েছে।
উক্ত ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেফতার করে আজ তাঁদের কান্দি মহকুমা আদালতে তোলা হয়েছে। পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশের তল্লাশি ও অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে।

🌞 সকল নাগরিকের প্রতি বিশেষ অনুরোধ, কেউ যেন কোনো প্রকার অবৈধ জুয়ার আসরে অংশগ্রহণ না করেন কিংবা সেখানে উপস্থিত না থাকেন। কোথাও এ ধরনের অবৈধ কার্যকলাপের সন্ধান পেলে অনুগ্রহ করে অবিলম্বে খড়গ্রাম থানায় জানাবেন। তথ্যদাতার নাম ও পরিচয় সম্পূর্ণরূপে গোপন রাখা হবে।

🙏 খড়গ্রাম থানার পক্ষ থেকে জানানো হচ্ছে, সমাজবিরোধী ও অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে জারি থাকবে। ✨

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *