
ভালোবাসার মরশুমে ভালবাসার গল্প "রূপকথা" নিয়ে আসছে পরিচালক আরিফ মন্ডল।
লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকা রূপ কখন যে প্রেমে পড়ে গেল টেরও পায় না। প্রথম দেখার ভালোবাসা। কিন্তু সেই ভালোবাসার পরিণতি কি? এরকমই তো এক প্রেমিক চেয়েছিল কথা। ইচ্ছে ছিল হাতে হাত ধরে প্রেমের গল্প লিখবে। কিন্তু সবই যে ভাগ্যের খেলা। দুজনের পথে বাধা হয়েছে অনেকেই। তবুও সব নিয়ম ভেঙ্গে ভালোবাসা যায়, কিন্তু একটা ভয় যেন সবসময় গিলে খায় কথাকে।
রূপের ভালোবাসার কথা জেনেও কেন কথা উত্তর দিতে পারে না? তবে কি অন্য কোন গোপন প্রেম রয়েছে কথার জীবনে? নাকি সব জেনেও কষ্ট দিতে চায় না রূপকে। ভালোবাসা তো এমনই হয়। এই প্রেমের গল্প তাই প্রমাণ করবে। সব প্রতিকূলতাকে পেরিয়ে এক হতে পারবে কি রুপ আর কথা? ভাগ্যের লিখন কি তাদের একপথে এগিয়ে নিয়ে যাবে? সব ভালবাসার পরিণতি কি সুখের হয়?জানতে গেলে রূপ আর কথার ভালোবাসার গল্প "রূপকথা"দেখতে হবে। রূপ চরিত্রে অভিনয় করছে মিরাক্কেল সিজন এইটের পারফর্মার রাজেশ মন্ডল। কথার চরিত্রে অভিনয় করছে অভিনেত্রী/মডেল স্নেহা ঘোষ। এছাড়াও অন্যান্য চরিত্রে কৈলাস হালদার, শিল্পী দাস,সুদীপ মন্ডল। এই স্বল্পদৈর্ঘ্যের ছবিটি মুক্তি পাবে, Diidaa Youtube Channel এ। ছবিটি প্রযোজনা করছেন পিনাকী পাল।
ইব্রাহিম শেখের প্রতিবেদন।