Hyderabad Crime | স্ত্রীকে ঘরে বন্দি করে তিন বন্ধুকে দিয়ে মাসের পর মাস ধর্ষণ! বাড়ির মালিকের তৎপরতায় সামনে এল ভয়াবহ অভিযোগ
হায়দরাবাদের ভাড়া বাড়িতে তরুণীকে বন্দি করে রাখার অভিযোগ, উদ্ধার করলেন বাড়ির মালিক!
স্বামীর বিরুদ্ধে তিন বন্ধুকে দিয়ে মাসের পর মাস ধর্ষণ করানোর অভিযোগ, তল্লাশিতে পুলিশ!
হায়দরাবাদের কাঞ্চনবাগে এক ১৮ বছরের তরুণীকে কেন্দ্র করে সামনে এসেছে ভয়াবহ নির্যাতনের অভিযোগ। অভিযোগ, নিজের স্ত্রীকেই একটি ভাড়া বাড়ির ঘরে আটকে রেখে তাঁর তিন বন্ধুকে দিয়ে মাসের পর মাস ধর্ষণ করিয়েছেন স্বামী। দীর্ঘদিন ধরে চলা এই নির্যাতনের ঘটনা প্রকাশ্যে আসে বাড়ির মালিকের তৎপরতায়। বন্ধ ঘরের ভিতরে অসহায় অবস্থায় তরুণীকে দেখতে পেয়ে তাঁকে উদ্ধার করেন বাড়ির মালিক। এরপর নির্যাতিতাকে সঙ্গে নিয়ে থানায় গিয়ে অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত স্বামী এবং তাঁর তিন বন্ধুর খোঁজে চলছে তল্লাশি।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নির্যাতিতা ১৮ বছরের ওই তরুণী মায়ানমারের বাসিন্দা। মায়ানমারেরই এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল বলে জানা গিয়েছে। বিয়ের পর দু’জনে হায়দরাবাদের কাঞ্চনবাগ এলাকার একটি শরণার্থী শিবিরে